কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ছবির পোশাক, পটভূমি বা আলো পরিবর্তন করা এখন অনেক সহজ। তবে এআই দিয়ে ছবি সম্পাদনার সময় একটি সাধারণ সমস্যা হলো ব্যক্তির আসল চেহারাতেও পরিবর্তন চলে আসা। মুখের গড়ন, চোখ, নাক, ঠোঁট বা ত্বকের স্বাভাবিক বৈশিষ্ট্য বদলে গিয়ে ছবিটি কৃত্রিম মনে হতে পারে।
এ ধরনের সমস্যা এড়াতে ভালো মানের ছবি ব্যবহার করা, কী পরিবর্তন চান তা নির্দিষ্ট করা, মুখ ও পরিচয় সংরক্ষণের নির্দেশ দেওয়া এবং ধাপে ধাপে এডিট করার মতো বিষয়গুলো মাথায় রাখা জরুরি। এডিট করা ছবি ভালোভাবে পরীক্ষা করে নেওয়াও আবশ্যক।





