খাতসংশ্লিষ্টরা গ্রাহক পর্যায়ে সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে আন্তর্জাতিক সংযোগ অবকাঠামোয় প্রতিযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তারা বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনে বিনিয়োগের সুযোগ তৈরি, ল্যান্ডিং স্টেশনে উন্মুক্ত প্রবেশাধিকার এবং একাধিক আন্তর্জাতিক সংযোগের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) একচেটিয়া আধিপত্যের কারণে আন্তর্জাতিক ব্যান্ডউইথ অবকাঠামোয় প্রতিযোগিতা সীমিত। এতে ব্যান্ডউইথের দাম, ইন্টারনেটের মান ও গ্রাহক সেবায় প্রভাব পড়ছে।




