প্রায় ৯ বছর পর টেসলার বৈদ্যুতিক ভারী ট্রাক ‘সেমি’ অবশেষে গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নেভাদার স্পার্কসে টেসলার কারখানায় এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। দূরপাল্লার পণ্য পরিবহনের জন্য তৈরি এই ট্রাকের মাধ্যমে টেসলা বাণিজ্যিক পরিবহন বাজারে প্রবেশ করছে।
টেসলা সেমি ট্রাকের উৎপাদন পরিমাণ বা দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করলেও, নেভাদার কারখানায় বছরে ৫০ হাজার ট্রাক উৎপাদনের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছে। পূর্ণ বোঝাই অবস্থায় একবার চার্জে এই ট্রাক প্রায় ৮০৫ কিলোমিটার যেতে পারে।



