ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বাংলাদেশে একটি অফিস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মেটার সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় অফিস খোলার বিষয়ে মেটা খুবই আগ্রহী কারণ বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ভারতের চেয়েও বেশি। তারা বাংলাদেশে তাদের ফোকাল পয়েন্ট স্থাপন করতে চায়। এছাড়াও, সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) এবং ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণে মেটার সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।




