কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের তৈরি করা ভুল বা অসম্পূর্ণ সারসংক্ষেপ মানুষের স্মৃতিকে বিভ্রান্ত ও বিকৃত করতে পারে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকরা দেখেছেন, এআই সিস্টেমগুলো প্রায় ৫১.৬ শতাংশ গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে ভুল বা বিভ্রান্তিকর সারসংক্ষেপ তৈরি করছে।
গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারীদের যদি এআইয়ের তৈরি এমন সারসংক্ষেপ দেখানো হয় যা কোনো ঘটনার ভুল চিত্র তুলে ধরে, তবে তারা সেই ঘটনা সঠিকভাবে স্মরণ করতে পারেন না। এটি এআইয়ের প্রতি মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে না। পুলিশি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়ায় এই গবেষণাটি তাৎপর্যপূর্ণ।





