চলচ্চিত্র ‘চিরকুট’-এর ‘রঙ্গিলা আসমান’ গানটি দর্শক-শ্রোতাদের নজর কেড়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী মেহেদী সরকার ও রাকিবা ঐশী।
মুনতাসির আকিব পরিচালিত এই সিনেমার গানটির কথা লিখেছেন কিঙ্কর আহসান। সুর ও সংগীতায়োজনে ছিলেন মেহেদী সরকার নিজেই। সিনেমায় প্রথমবার গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে মেহেদী সরকার বলেন, এটি তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে একটি বড় অর্জন।



