অভিনেতা চঞ্চল চৌধুরীর আলোচিত ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন আসছে। নির্মাতা সুকর্ণ সাহেদ ধীমান ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরেই দর্শক সিরিজটির দ্বিতীয় সিজন দেখার সুযোগ পাবেন।
‘ফেউ’ সিরিজের প্রথম সিজন দুই বছর আগে মুক্তি পেয়েছিল। এবার দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসছে বলে আশা করা হচ্ছে।







