গ্যাস‑বিদ্যুৎ সংকটের কারণে দেশের নিটওয়্যার পোশাক খাতের ৭৮ শতাংশ কারখানায় উৎপাদন আংশিক বন্ধ। নিটিং, ডায়িং ও গার্মেন্টস সেলাইয়ের উৎপাদন ৩৭ থেকে ৫১ শতাংশ কমেছে। একই সময়ে ৫৫ শতাংশ কারখানায় রপ্তানি আদেশ বাতিল বা কমেছে।
বিকেএমইএর জরিপে দেখা গেছে গ্যাস সরবরাহে ৭৮ শতাংশ ঘাটতি ও বিদ্যুৎ বিভ্রাটে ২০০ শতাংশ বৃদ্ধি। ৯২ শতাংশ কারখানা অতিরিক্ত জ্বালানি খরচ বহন করছে, ৮৯ শতাংশে ক্রেতার আস্থা হারানোর ঝুঁকি ও ৮৭ শতাংশে শিপমেন্টে বিলম্ব।




