বলিউড অভিনেতা গোবিন্দাকে নিয়ে তার সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে পরকীয়ার গুঞ্জন উঠেছে। এর মধ্যেই গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কাল্পনিক পরিস্থিতিতে 'ওয়ান নাইট স্ট্যান্ড'-এর জন্য তিনি শাহরুখ খানকেই বেছে নেবেন।
সম্প্রতি 'হোয়াই নট উইথ এমএনএল' অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে সুনীতা এই কথা বলেন। অনুষ্ঠানে তাকে শাহরুখ খান, শহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি শাহরুখের নাম নেন। যদিও গোবিন্দাকে নিয়ে অন্য নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নতুন নয়, সুনীতা জানিয়েছেন তিনি এতে ক্ষুব্ধ নন এবং নিজের জীবন নিজের মতো গুছিয়ে নিচ্ছেন।





