গিয়াসউদ্দিন সেলিম পরীমনি ও ইমতিয়াজ বর্ষণকে জুটি করে ‘সেপারেশন’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করছেন। ঢাকার ৩০০ ফুটের একটি শুটিংবাড়িতে ছবিটির শুটিং শুরু হয়েছে। পরিচালক জানিয়েছেন, আর কয়েক দিন শুটিং হলেই কাজ শেষ হবে।
‘সেপারেশন’-এ পরীমনি একজন সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক এবং ইমতিয়াজ বর্ষণ একজন অধ্যাপক চরিত্রে অভিনয় করছেন। তাঁদের দাম্পত্য জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করেই ছবির গল্প এগিয়ে যাবে। ছবিটি ৬০ মিনিট দৈর্ঘ্যের হবে এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।








