ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গত কয়েক দিন ধরে শ্রমিকেরা বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে আসছেন। এ ঘটনায় পুলিশ কয়েকটি মামলা দায়ের করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।








