গাজায় ইসরায়েলের যুদ্ধের মধ্যে ৩৪ বছর বয়সী নিসরিন তোমান মাত্র ১৩ মাসের ব্যবধানে দুবার স্বামী হারিয়েছেন। প্রথম স্বামী ও দুই সন্তান হারানোর পর পুনরায় বিয়ে করলেও আট মাস পরেই দ্বিতীয় স্বামীকে হারান তিনি। বর্তমানে একমাত্র কন্যা সিদ্রাকে নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন নিসরিন। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে তিনি একের পর এক স্বজন হারিয়েছেন এবং প্রতিরাতেই হারানো মানুষগুলোর কথা ভেবে কাঁদেন।
২০২৪ সালের ৮ জুন নুসেইরাত শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিসরিনের প্রথম স্বামী, দুই সন্তান এবং তার পরিবারের ১৮ জন সদস্য নিহত হন। এই ঘটনায় আহত নিসরিন পরবর্তীতে দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে পরিবারের তাঁবুতে ফিরে যান।



