ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ‘অপ্রয়োজনীয় ও দুর্নীতির উদ্দেশ্যে’ নেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি বাবদ জামানত রাখার প্রস্তাব করা হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়।










