যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের প্রকৌশল শাখার পরিচালক জোনাথন ম্যাককিনসিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে ডাবলিনের একটি গাড়ি পার্কিং এলাকায় তাঁর মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় জোনাথনের শ্বশুর-শাশুড়ি শৌইয়ং ঝাং ও শিলি চেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা, ষড়যন্ত্র এবং আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জোনাথনের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল এবং আগামী সপ্তাহে মামলার শুনানির তারিখ ছিল। ঘটনার কয়েক মিনিট পর পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে। হত্যার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কিছু জানায়নি।







