বিরল টিস্যু ক্যানসারে আক্রান্ত ফরাসি ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর আনুক দেশাঁ মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন। গত ২৩ অক্টোবর তার মৃত্যু হয়। সোশ্যাল মিডিয়ায় তার পরিবার ও বন্ধুরা এই খবর নিশ্চিত করেছে। আনুক তার অনুসারীদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক তথ্য ও দৈনন্দিন জীবনের আপডেট শেয়ার করতেন।
এক বছর আগে তার শরীরে সিআইসি-ডিইউএক্স৪ সারকোমা নামক এক বিরল ও আক্রমণাত্মক ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার সময়েও তিনি ইতিবাচক মনোভাব বজায় রেখেছিলেন। গত ১৬ অক্টোবর তিনি সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট দিয়েছিলেন, যেখানে কেমোথেরাপির আগে নাচের একটি ভিডিও শেয়ার করেছিলেন।



