জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি ও অভিনেতা বনি সেনগুপ্তের প্রেমের সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এক পডকাস্টে কৌশানী এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, এসব খবর শুনে তার বাবাও মজা করে জিজ্ঞাসা করেন কখন বিচ্ছেদ হলো, অথচ তাকে জানানো হলো না কেন। অভিনেত্রীর মতে, সম্পর্কে সমস্যা থাকতেই পারে, তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব।
কৌশানীর কথার সূত্র ধরে বনি সেনগুপ্তও বাস্তব জীবন ও পর্দার জীবনের পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, পর্দার সম্পর্ক আর বাস্তব জীবনের সম্পর্ক সবসময় একরকম হয় না। দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তাদের অভিনীত 'বহুরূপী দ্য গোল্ডেন ডাকু'।







