ভারতের কৌতুকশিল্পী সময় রায়না ও 'টুয়েলভথ ফেল' খ্যাত অভিনেত্রী মেধা শঙ্করের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়, তাঁরা আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। তবে এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দুজনেই।
ইনস্টাগ্রাম স্টোরিতে সময় রায়না একটি পোস্ট শেয়ার করে লেখেন, 'ডিসেম্বরে তো আমার ভারত সফর আছে। দুঃখিত মেধা শঙ্কর, বিয়ে পিছিয়ে দিতে হবে।' মেধা শঙ্করও হাসির ইমোজি দিয়ে বিষয়টি শেয়ার করে লেখেন, 'ভিত্তিহীন বিয়ের গুঞ্জনগুলো পাশ কাটিয়ে যাওয়ার সময় আমি।'





