অভিনেত্রী কেয়া পায়েল বিয়ে নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন। সম্প্রতি 'হ্যাপিলি ম্যারিড' ওয়েব ফিল্মের প্রিমিয়ার শো-তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্পর্কে বিশ্বাস ও পারস্পরিক সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বাহ্যিক পরিচয় বা জেলার চেয়ে মানুষ হিসেবে গুরুত্ব দিতে চান। কেয়া পায়েল বলেন, 'একজন মানুষকে চাই যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে পারি।' আগামী ৮ অক্টোবর চরকিতে মুক্তি পাবে 'হ্যাপিলি ম্যারিড'।





