কাইলি জেনার তার বোন কেন্ডাল জেনারের সঙ্গে অভিনেতা জ্যাকব এলর্ডির প্রেমের সম্পর্ক নিয়ে ঈর্ষা ও হতাশায় ভুগছেন। কেন্ডাল ও জ্যাকবের সম্পর্ক বিয়ের দিকে এগোতে পারে এমন গুঞ্জনের মধ্যে কাইলি তার প্রেমিক টিমোথি শ্যালামেকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন।
সূত্রমতে, কাইলি এখন বাগদানের জন্য প্রস্তুত এবং টিমোথিকে তাদের সম্পর্কের ভবিষ্যৎ হিসেবে বিয়েকেই দেখছেন। তবে টিমোথি এখনই বিয়ের জন্য প্রস্তুত নন বলে জানা গেছে। অন্যদিকে, কেন্ডাল ও জ্যাকবের সম্পর্ক দ্রুত এগোচ্ছে এবং তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে পরিণত বোঝাপড়া রয়েছে।



