মাত্র ১৭ বছর বয়সে ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে অভিনয় শুরু করা কেট উইন্সলেট আজ ৫১ বছর বয়সী। একসময় স্কুলে ‘ব্লাবার’ বলে ডাকা হতো তাকে, কিন্তু সব অপমান ও সংগ্রাম পেরিয়ে তিনি আজ বয়সকে নিজের শক্তি হিসেবে গ্রহণ করেছেন। শৈশবে ওজন বেশি হওয়ায় বুলিংয়ের শিকার হলেও, অভিনয় জগতে প্রবেশের পর শরীর নিয়ে মন্তব্যের মুখে পড়েন তিনি। ১৯৯৪ সালে ‘হেভেনলি ক্রিয়েচার্স’ এবং ১৯৯৫ সালে ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’ ছবিতে অভিনয়ের পর ১৯৯৭ সালে ‘টাইটানিক’ তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়।
২২ বছর বয়সে ‘টাইটানিক’ দিয়ে বিশ্বখ্যাতি অর্জনকারী কেট উইন্সলেট আজ বয়সকে ভয় পান না। বরং তিনি মনে করেন, নারীরা বয়সের সাথে সাথে আরও সুন্দর হয়ে ওঠেন। নিজের জীবনের সংগ্রাম ও অভিজ্ঞতার আলোকে তিনি নতুন প্রজন্মের অভিনেত্রীদের পাশে দাঁড়ানোর শক্তি পেয়েছেন।







