অভিনেত্রী কুসুম শিকদারকে শুটিং সেটে মজার ছলে ‘পুটলি’ নামে ডাকতেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ‘শঙ্খচিল’ সিনেমার পরিচালক গৌতম ঘোষ। প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার এই সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা।
সম্প্রতি এক পডকাস্টে কুসুম শিকদার জানান, তিনি শুটিংয়ে প্রতিদিন প্রয়োজনীয় নানা জিনিসপত্র একটি ব্যাগে ভরে নিয়ে আসতেন, যেখানে প্রায় সব ধরনের দরকারি জিনিসই পাওয়া যেত। এই কারণেই মজা করে তাকে ‘পুটলি’ নামে ডাকা হতো। কুসুম শীঘ্রই অপরাধ-রহস্য ঘরানার নতুন সিনেমার কাজ শুরু করতে চান।



