পোশাক ব্র্যান্ড ‘বিট’-এর প্রতিষ্ঠাতা ও সিইও সুমন আহমেদ সামির (৪০) বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের জালকুড়িতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। আজ বাদ জোহর হরিরামপুরের লেছড়াগঞ্জ বাইতুল জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।














