বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি)-র শুটিংয়ে হাঁটুতে আঘাত পাওয়ার পর এবার জানালেন কাজের চাপে ঠিকমতো ঘুমাতেও পারছেন না তিনি। নিজের ব্লগে তিনি উল্লেখ করেছেন যে, শরীরকে সুস্থ রাখতে রাতের ঘুম অত্যন্ত জরুরি, কিন্তু ব্যস্ততার কারণে পর্যাপ্ত সময় বের করতে পারছেন না।
অমিতাভ আরও জানান, শুধু কাজের ব্যস্ততাই নয়, নানা চিন্তাভাবনাও তার মাথায় ঘুরছে, যা তাকে লক্ষ্য অর্জনে আরও তৎপর করে তুলছে এবং বিশ্রামের সময় কমিয়ে দিচ্ছে। এর আগে কেবিসি-র সেটে হাঁটুতে চোট পাওয়ার কথা জানালেও, তিনি দর্শকদের আশ্বস্ত করেছিলেন যে চোট গুরুতর নয়। তবে এই সবকিছুর মাঝেও তিনি কাজ থেকে বিরতি নেননি।






