বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের 'দেশবিরোধী শক্তি' বলে মন্তব্য করেছেন। শনিবার দিল্লিতে পুলিশের ব্যাপক ধরপাকড়ের মধ্যে তিনি এই মন্তব্য করেন। কঙ্গনার দাবি, এই বিক্ষোভের মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই বিক্ষোভের ডাক দেয়। এতে হাজার হাজার মানুষকে আটক করে দিল্লি পুলিশ। সিজেপি বিক্ষোভ কর্মসূচি আবারও শুরু করার ঘোষণা দিয়েছে।













