গোসলের নির্দিষ্ট কোনো ভালো সময় নেই। এটি নির্ভর করে ব্যক্তিগত পছন্দ, ত্বকের ধরন এবং দৈনন্দিন কাজের ওপর। সকালে গোসল করলে সতেজতা আসে, আর রাতে গোসল করলে সারাদিনের ময়লা দূর হয়।
বিশেষজ্ঞরা রাতে গোসল করার পরামর্শ দেন কারণ এতে সারাদিনের ধুলাবালু, ঘাম ও ব্যাকটেরিয়া পরিষ্কার হয়। গোসলের পর ময়েশ্চারাইজার লাগানো জরুরি, যা রাতে ভালোভাবে করা সম্ভব। ব্যায়ামের পর গোসল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি ত্বকের সংক্রমণ ও ব্রণের ঝুঁকি কমায়।















