বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে সালমান খানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি। তিনি এই অধ্যায়কে অতীতের অংশ হিসেবেই রাখতে চেয়েছিলেন। পরিবারের সদস্য ও প্রিয়জনদের কথা ভেবেই তিনি এই বিষয়ে নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।
২০১২ সালে ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’ অনুষ্ঠানে তিনি জানান, তিনি তার ভেতরের নেতিবাচক অনুভূতিগুলোকে বিদায় জানিয়েছেন এবং এই বিষয়টি সেখানেই রেখে দিতে চান। তিনি মনে করেন, প্রকাশ্যে কথা বললে শুধু তাকেই নয়, অন্যরাও আলোচনায় আসতে পারেন, যা তিনি চান না।



