এসিআই পিএলসি তাদের এম্বাসি রিলেশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা গত ২২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। আবেদনের শেষ তারিখ আগামী ২০ অক্টোবর।
এই পদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভালো জ্ঞান এবং কমপক্ষে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।








