অভিনেতা হাসান মাসুদ তার কর্মজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান জেইন গ্লোবালে হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে যোগ দিয়েছেন। গত ১ সেপ্টেম্বর থেকে তিনি এই নতুন দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীতে চাকরি, সাংবাদিকতা ও অভিনয়ের পর এবার তিনি কর্পোরেট জগতে পা রাখলেন।
অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও পরিচালনায়ও পরিচিতি পাওয়া হাসান মাসুদ সম্প্রতি অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন। জেইন গ্লোবালে তার কাজের পরিধি হবে শিক্ষার্থীসেবা, ব্র্যান্ডিং ও যোগাযোগ কার্যক্রম। প্রতিষ্ঠানটি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে।











