প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পিপল অ্যান্ড কালচার বিভাগে স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই পদটি চুক্তিভিত্তিক এবং কর্মস্থল কক্সবাজার।
এই পদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং পিপল অ্যান্ড কালচার বিভাগে কমপক্ষে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। মাসিক বেতন ১,৬০,৭০৭ থেকে ১,৮২,০৮৬ টাকা। বিস্তারিত জানতে এবং আবেদন করতে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করার অনুরোধ করা হয়েছে।







