ব্র্যাকের লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং দেশজুড়ে ৫০০ সেলস অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন জেলার (যেমন বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর) মোট ১৫টি স্থানে এই নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। মাসিক বেতন ১০,০০০ থেকে ১২,০০০ টাকা।









