জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সামান্তা শারমিন। তিনি অভিযোগ করেছেন, এনসিপি নিজস্ব রাজনৈতিক অবস্থান হারিয়ে জামায়াতে ইসলামীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত এই দলটি এখন জামায়াতের সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে তিনি মনে করেন।
সামান্তা শারমিন আরও বলেন, বড় দলের লেজুড়বৃত্তি এবং কাউন্সিল ছাড়া কমিটি পুনর্গঠন দলটির নতুন রাজনীতির সম্ভাবনা নষ্ট করেছে। এছাড়া, দলের নারীবিরোধী রক্ষণশীল প্রবণতার সঙ্গেও তিনি দ্বিমত পোষণ করেন। এসব বিষয়ে বারবার আহ্বান জানানো সত্ত্বেও দল গতিপথ পরিবর্তন না করায় তিনি পদত্যাগ করেছেন।





