গ্রিসের রাজধানী এথেন্সের একটি পর্যটন এলাকায় বিস্ফোরণের পর দুই তলা আবাসিক ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) গ্রিক ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক।
এথেন্সের মেয়র ধারণা করছেন, বিস্ফোরণটি গ্যাস অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত হতে পারে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন। নিহত চার পর্যটক ছিলেন দুই মার্কিন দম্পতি, যারা শুক্রবার একটি ফ্লাইটে ওঠার কথা থাকলেও বিমানবন্দরে উপস্থিত হননি। বিস্ফোরণে আশপাশের বাড়ি, দোকান ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।






