যুক্তরাজ্যের গণিতবিদ ও শিক্ষাবিদরা মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে গণিত শেখার গুরুত্ব কমেনি, বরং বেড়েছে। গণিত মানুষের যুক্তি, বিশ্লেষণাত্মক চিন্তা, সমস্যা সমাধান এবং প্রযুক্তির দেওয়া তথ্যের যথার্থতা যাচাই করার সক্ষমতা বাড়ায়। তাই শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতার পাশাপাশি গণিত শেখার ওপরও জোর দেওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞরা আরও বলেন, ক্যালকুলেটর ও এআইয়ের ব্যবহার গণিত শেখার প্রয়োজন কমিয়ে দেয়—এই ধারণা ভুল। গণিত কেবল হিসাব-নিকাশের বিষয় নয়, এটি যুক্তি দিয়ে চিন্তা করতে, তথ্য-প্রমাণ বিশ্লেষণ করতে এবং কোনো উত্তরের যথার্থতা যাচাই করতে শেখায়।






