দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নতির পাশাপাশি মানুষের সাধারণ বোধবুদ্ধি ও রুচিকেও বিকৃত করছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ব্যবহার করে তৈরি হওয়া বিকৃত ছবি ও পোশাকের উদাহরণ টেনে এই মন্তব্য করেন।
মালয়ালাম সিনেমার এই তারকা আরও বলেন, সামাজিক মাধ্যমে চোখ রাখলেই তার এই কথার সত্যতা পাওয়া যাবে। এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।







