চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ভারতে চলচ্চিত্র নির্মাণ খরচ অন্তত ৩০ শতাংশ কমিয়ে আনছে এবং শুটিংয়ের মূল্যবান সময় বাঁচাচ্ছে। বাজেট স্বল্পতার কারণে যেখানে আগে অনেক প্রকল্পের কাজ থমকে যেত, সেখানে এআই প্রযুক্তি ব্যবহার করে এখন কম খরচে উন্নত মানের ভিজ্যুয়াল এফেক্টস তৈরি করা সম্ভব হচ্ছে।
এআই টুলস চিত্রনাট্যের ভুলত্রুটি ধরা, ডাবিং, কালার গ্রেডিং ও সম্পাদনার কাজ দ্রুত শেষ করতে সাহায্য করছে। তবে এর ফলে ভিএফএক্স শিল্পী, চিত্রসম্পাদক ও সহকারী পরিচালকদের কর্মসংস্থান হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।








