মাত্র চার দিনের ব্যবধানে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটি ডলারের মালিকের মর্যাদা হারিয়েছেন ইলন মাস্ক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তাঁর মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমে যাওয়ায় তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার ৬৩০ কোটি ডলার কমে যায়।
ফোর্বসের হিসাব অনুযায়ী, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ৯৭ হাজার ৪ কোটি ডলার। স্পেসএক্সের শেয়ারের দরপতনের সঙ্গে তাঁর সম্পদও প্রায় ২ দশমিক ৮ শতাংশ কমে যায়। মাস্কের সম্পদের বড় অংশই স্পেসএক্স ও টেসলায় তাঁর মালিকানাধীন শেয়ারের ওপর নির্ভরশীল।









