বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক ঘোষণা করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেবেন। আগামী বছর এই শেয়ার বিতরণ করা হবে বলে তিনি সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছেন।
এই উদ্যোগের ফলে প্রায় ৭ কোটি ৩০ লাখ শিশুর কাছে স্পেসএক্সের শেয়ার পৌঁছাবে, যার আনুমানিক ব্যয় হবে প্রায় ১০.৭ বিলিয়ন ডলার। মাস্কের এই ঘোষণা কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রোপিকের একটি জনকল্যাণমূলক প্রস্তাবের জবাবে এসেছে, যারা তাদের শেয়ারের একটি অংশ জনকল্যাণে দানের কথা বলেছিল।














