ইরানি এয়ারলাইনসের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ইরাকের কয়েকটি বিমানবন্দরকে অব্যাহতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বাগদাদ। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রস্তাবিত এই ছাড় কার্যকর হলে মানবিক সহায়তা, শিক্ষা, ধর্মীয় তীর্থযাত্রা ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হবে।
এর আগে, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর), ইরানের সঙ্গে ইরাকের চারটি বিমানবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করা হয়। এর কয়েক দিন আগে, ইরানি এয়ারলাইনসের সঙ্গে ব্যবসা করা বিশ্বের যেকোনো কোম্পানির বিরুদ্ধে নতুন বিমান চলাচলসংক্রান্ত নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।






