মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ রেখেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র প্রকাশ করে এই ঘোষণা দেন। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার প্রস্তাব দেওয়ার পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে।
ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং আঞ্চলিক যুদ্ধবিরতি কার্যকর করা। ইরান দাবি করেছে, এসব শর্ত মানা হলে দেশটি আরও বেশি তেল রফতানি করতে পারবে এবং অর্থনৈতিক সংকট থেকে কিছুটা মুক্তি পাবে।






