বলিউড অভিনেতা ইমরান হাশমি তার আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর শুটিং চলাকালীন একটি বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। একটি বিপজ্জনক দৃশ্যের শুটিংয়ের সময় ক্রেন থেকে একটি গাড়ি নিচে পড়ে কালো ভ্যানের ছাদে আছড়ে পড়ে, যেটির খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শূন্যে ঝুলন্ত গাড়িটি হঠাৎ নিচে পড়ে যায় এবং একটি কালো ভ্যানের উপর আছড়ে পড়ে। এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা বা এটি পূর্বপরিকল্পিত ছিল কিনা, তা এখনো জানা যায়নি। এর আগেও ‘গানমাস্টার জি৯’ ছবির শুটিং স্থানীয়দের আপত্তির মুখে পড়েছিল।



