বলিউড অভিনেতা ইমরান খান, যিনি আমির খানের ভাগ্নে হিসেবে পরিচিত, তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আমেরিকার নাগরিকত্ব থাকা সত্ত্বেও ভারতের রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে ইমিগ্রেশন আইনের অধীনে এই নোটিশ জারি করা হয়েছে। বিজেপির সাবেক সংসদ সদস্য কিরিট সোমাইয়ার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইমরান খান ২০১১ সালে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, তবে তিনি নাগরিকত্ব পেয়েছেন কিনা তা জানা যায়নি।



