কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো পিএইচডি গবেষকদের জন্য ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামে একটি বিশাল বৃত্তি কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় প্রতিবছর ৫০ জন মেধাবী গবেষককে চার বছর মেয়াদে এই বৃত্তি দেওয়া হবে।
প্রতিজন শিক্ষার্থী বছরে প্রায় ৬৫ লাখ ৬০ হাজার টাকা করে পাবেন, যা চার বছরে প্রায় ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকায় দাঁড়াবে। কানাডার একটি পারিবারিক ফাউন্ডেশন এই কর্মসূচির জন্য ৫ কোটি কানাডীয় ডলার অনুদান দিয়েছে, যার বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সমপরিমাণ অর্থ তহবিল গঠন করেছে।






