বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন দর অনুযায়ী, আজ দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, রুপার দামেও পরিবর্তন এসেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে। এই দাম ৯ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।














