আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছে ইরান। দেশটির পারমাণবিক প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, গ্রোসি আমেরিকার স্বার্থ রক্ষা করছেন এবং তেহরানের শত্রুদের তথ্য দিচ্ছেন। তিনি আরও বলেন, এই ধরনের ক্ষমতার অপব্যবহার আন্তর্জাতিক সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে।
এর আগে সেপ্টেম্বরে ভিয়েনায় আইএইএ সম্মেলনে মোহাম্মদ এসলামিকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, যা তেহরান যুক্তরাষ্ট্রের চাপ বলে দাবি করেছিল। অন্যদিকে, আইএইএ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অবিলম্বে প্রবেশাধিকার চাইছে, কিন্তু তেহরান বলছে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে প্রবেশ বিশেষ ব্যবস্থার অধীনে হতে হবে।










