আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে যে মধ্যপ্রাচ্য ও রাশিয়ার সংঘাতের কারণে বিশ্বজুড়ে ডিজেলের সরবরাহ সংকট ২০২৭ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সংস্থাটির মাসিক তেলবাজার প্রতিবেদনে বলা হয়েছে, এই সংকট মূল্যস্ফীতি বাড়াবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।
মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ স্বাভাবিক না হলে সংকট কাটবে না। গুরুত্বপূর্ণ নৌপথ বিঘ্নিত হওয়ায় এবং কয়েকটি দেশের তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আইইএ পূর্বাভাস দিয়েছে যে আগামী বছরের প্রথম তিন মাসে উৎপাদন বাড়লেও তা ঘাটতি মেটাতে যথেষ্ট হবে না।









