অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছে, তাই তাদের কাছ থেকে বাড়তি সহায়তা পাওয়া উচিত। ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
অর্থমন্ত্রী আরও জানান, সরকার অর্থনৈতিক নীতিতে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগ বাড়াতে চায়। এ বিষয়ে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গেও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।













