ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী মডেল ও অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মানহানি, ভুল তথ্য প্রচার ও সাইবার হয়রানির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের মাধ্যমে গত বুধবার (২৮ অক্টোবর) এই নোটিশ পাঠানো হয়।
অভিযোগে বলা হয়েছে, তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়ার বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেছেন এবং ভাইরাল করার হুমকি দিয়েছেন। নোটিশে দুই দিনের মধ্যে এসব সরিয়ে ফেলার এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।



