টেলিভিশন অভিনেতা অবিনাশ মিশ্র ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর গ্র্যান্ড ফিনালেতে রিতভিক ধনজানি ও ওরহান আওয়াত্রামানি ওরফে অরিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। রোহিত শেঠি সঞ্চালিত এই স্টান্টভিত্তিক রিয়েলিটি শোর ফাইনাল টাস্কে সবচেয়ে কম সময়ে চ্যালেঞ্জ শেষ করে তিনি বিজয়ী ট্রফি অর্জন করেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২০ লাখ রুপি (প্রায় ২৭ লাখ টাকা), একটি বিলাসবহুল গাড়ি এবং ইউরোপ ভ্রমণের সুযোগ।
১০ বছর পর কোনো প্রতিযোগিতায় প্রথমবার বিজয়ী হয়ে আবেগাপ্লুত অবিনাশ জানান, এটি তাঁর জীবনের প্রথম রিয়েলিটি শো যেখানে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। রোহিত শেঠিও তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেন।







