চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি তার এক ফেসবুক পোস্টে এক যুবকের সঙ্গে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে তিনি যুবকটিকে তার প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর হিসেবে উল্লেখ করেছেন। অপু বিশ্বাস জানান, এই ব্যক্তির কাছ থেকে তিনি ব্যবসা শিখেছেন এবং স্বপ্ন বাস্তবায়নের সাহস পেয়েছেন।
পোস্টে অপু বিশ্বাস আরও লেখেন, ‘আপনার কাছ থেকেই বিজনেসকে নতুন করে চিনতে শিখেছি, শিখেছি স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার সাহস এবং পেয়েছি নিজের কিছু করার অনুপ্রেরণা।’ তবে তিনি ওই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি। অপু বিশ্বাসের এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে।



