কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মায়ের আইফোনের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক কিশোরকে শনাক্ত করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয় এবং এ ঘটনায় আরও এক কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অপ্রতিম গত শুক্রবার নিখোঁজ হওয়ার পর শনিবার লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।









